Friday, December 9, 2011

স্বাগত উইন্ডোজ-৮(windows8)

কম্পিউটার ব্যবহারকারীদের জন্য সুখবর! উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ উইন্ডোজ-৮ ফেব্রুয়ারিতে বাজারে আসছে বলেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। উইন্ডোজ-৮ সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে বলেই মাইক্রোসফট দাবি করেছে। উইন্ডোজ-৯৫ সংস্করণের পর অপারেটিং সিস্টেম আপগ্রেডের ক্ষেত্রে সবচেয়ে বেশি উইন্ডোজ গুরুত্ব এ সংস্করণেই দেওয়া হয়েছে। অন্যান্য সংস্করণে মাল্টিটাস্কিং সুবিধার কথা বলা হলেও উইন্ডোজ-৮-এ পাওয়া যাবে আসল মাল্টিটাস্কিংয়ের মজা। এতে অ্যাপ্লিকেশন স্টোর, যেখান থেকে ব্যবহারকারীরা বিভিন্ন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে পারবেন। ক্লাউড কম্পিউটিংভিত্তিক এ অপারেটিং সিস্টেমে ডেভেলপারদের অ্যাপ্লিকেশন তৈরির জন্য বিভিন্ন টুলস দিয়ে দেওয়া হয়েছে যা ইতোমধ্যে ডেভেলপারদের কাছে প্রশংসা পেয়েছে। নতুন অনেক ফিচার রয়েছে উইন্ডোজ-৮-এ। ইউজার ইন্টারফেস, টাচ, স্কাইড্রাইভ, অ্যাপস্টোর, এআরএম প্রসেসর, টাস্ক ম্যানেজারসহ বেশকিছু নতুন ফিচার। সূত্র : ইন্টারনেট

No comments:

Post a Comment