দক্ষিণ আফ্রিকার ডারবানে চলছে জলবায়ূ সম্মেলন। পাশেই সমুদ্র তীরে শিশুদের হাতে কার্বন গ্যাসমুক্ত একটি প্রতিকী পৃথিবী তুলে দিচ্ছেন ওয়ার্ল্ড ওয়াইড ফান্ডের সদস্যরা। নির্মল যে নতুন পৃথিবীর স্বপ্ন আগামী প্রজন্মকে দেখানো হচ্ছে তা কতদূর? সম্মেলনের নামে বিশ্বনেতারা শুধু নাটকই মঞ্চস্থ করে যাচ্ছেন। ছবি : এএফপি
এত দিন হ্যাকিংয়ের শিকার হয়েছে সাধারণ ফেইসবুক ব্যবহারকারীরা। ফেইসবুকের নিরাপত্তা দুর্বলতার কারণে এসব হ্যাকিংয়ের ঘটনা ঘটছে বলে ব্যবহারকারীরা অভিযোগ করলেও সে অভিযোগ অস্বীকার করে আসছিল ফেইসবুক। আর এবার হ্যাকিংয়ের শিকার হয়েছেন স্বয়ং ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ! হ্যাকাররা জুকারবার্গের ফেইসবুক অ্যাকাউন্ট হ্যাক করে বেশ কিছু ব্যক্তিগত ছবি, তথ্য এবং তাঁর মন্তব্য প্রকাশ করেছে। ছবিগুলোর মধ্যে জুকারবার্গের সঙ্গে তাঁর প্রেমিকা প্রিসিলা চ্যানের বেশ কিছু ছবি এবং বন্ধুদের সঙ্গে তোলা ছবিও রয়েছে। তবে অনলাইনে ২৪টির মতো ছবি পাওয়া গেছে জুকারবার্গের ফাঁস হওয়া ছবির মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তোলা একটি ছবিও প্রকাশ করেছে হ্যাকাররা। এ ছাড়া জুকারবার্গের পোষা কুকুরের সঙ্গেও একটি ছবি রয়েছে সেখানে।
ছবিগুলো প্রকাশ হওয়ার পর ব্যাপক অনুসন্ধান করে ফেইসবুকের নিরাপত্তা দল। অনুসন্ধান শেষে তারা স্বীকার করে, ফেইসবুকের একটি ত্রুটির কারণে হ্যাকাররা ছবিগুলো চুরি করতে সক্ষম হয়েছে। তবে এ ত্রুটি খুব অল্প সময়ের মধ্যে দূর করা হবে বলে জানিয়েছে ফেইসবুক।
শাকিলুর
রাহমান, সূত্র : ইন্টারনেট।

No comments:
Post a Comment