প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাদানের দক্ষতা বাড়াতে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে নকিয়া। তিন বছরে দেশের ৬০০ প্রাথমিক শিক্ষকের দক্ষতা উন্নয়নে কাজ করবে প্রতিষ্ঠানটি।
গতকাল রাজধানীর রূপসীবাংলা হোটেলে এ ঘোষণা দেন নকিয়া বাংলাদেশ প্রধান আবু দাউদ খান। এ সময় প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নহিদ এবং বিশেষ অতিথি হিসেব আন্তর্জাতিক রিডিং অ্যাসোসিয়েশনের [আইআরএ] পরিচালক শাকিল মালেক উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রভিত্তিক আইআরএ এবং বাংলাদেশ রিডিং অ্যাসোসিয়েশনের [বিআরএ] সঙ্গে প্রকল্প বাস্তবায়নে কাজ করছে নকিয়া। অনুষ্ঠানে নকিয়াকে ধন্যবাদ জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, নকিয়ার এমন উদ্যোগের ফলে দেশের তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রাথমিক শিক্ষা আরও সহজ হয়ে উঠবে। এই প্রকল্পের মাধ্যমে প্রাথমিক শিক্ষকদের ভাষা প্রশিক্ষণ এবং সেলফোন ও ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে পেশাগত নেটওয়ার্ক দৃঢ় হবে। নকিয়া এডুকেশন ডেলিভারি সফটওয়্যারটি ২০০৩ সালে চালু করে। এটি চিলি, কলাম্বিয়া, ভারত, তানজানিয়া, নাইজেরিয়া ফিলিপাইনে শিক্ষাক্ষেত্রে দক্ষতা বাড়াতে ভূমিকা রেখেছে। সফটওয়্যারটি বাংলাদেশ ছাড়াও কেনিয়া, মিসর, ইন্দোনেশিয়া ও দক্ষিণ আফ্রিকায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
No comments:
Post a Comment