Monday, December 19, 2011

ভাইরাস কাহিনী

এক কথায় ভাইরাস হলো অতি সূক্ষ্মদেহী জীব, যার কাজ শুধু রোগ ছড়ানো। ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্য ছাড়া ভাইরাস খালি চোখে দেখা যায় না। ভাইরাস জীবিত ও মৃত উভয় দেহেই বসবাস করতে পারে। মজার ব্যাপার হলো, ভাইরাস জীবিত কোষ অবলম্বন ছাড়া বংশবিস্তার করতে পারে না। এ কারণে ভাইরাসকে বোতলে পুরা যায়। ১৮৮৮ সালে মেয়ার ভাইরাস আবিষ্কার করেন। ভাইরাস সাধারণত নানা আকার ও ধরনের হয়ে থাকে। লম্বা, গোল ও চ্যাপ্টা ভাইরাসও আছে। ভাইরাসের আকার এক ইঞ্চির আড়াই কোটি ভাগের এক ভাগ মাত্র। যা এক মিলিমিটারের দশ লাখ ভাগের এক ভাগ। বসন্ত, পোলিও, হাম, ন্যাবা, ট্যাকোমা ভাইরাস জাতীয় রোগ। গাছপালা, জীবজন্তু সবার মধ্যেই ভাইরাস রোগ ছড়িয়ে পড়ে। কেবল মানুষ নয়, ভাইরাস পোকামাকড়, ফুল, লতা-পাতার মধ্যেও ছড়ায়।

No comments:

Post a Comment