Saturday, December 10, 2011

ডলফিন স্টাইলে সাঁতার

প্রতিটি মানুষ নতুন কিছু করতে চায়। আর নতুনের সন্ধানে যত সব প্রচেষ্টা। সেই প্রচেষ্টাস্বরূপ ফ্রেঞ্চ প্রযুক্তিবিদ ফ্রাঙ্কি জাপাতা জলজ প্রাণী ডলফিন স্টাইলে সাঁতার কেটে সবাইকে অবাক করে দিয়েছেন। তিনি ফ্লাইবোর্ডে ওয়াটার জেট সংযোগ করে ডলফিনের আদলে সাঁতার কেটে এই অসম্ভবকে সম্ভবে পরিণত করলেন। প্রযুক্তিপাগল জাপাতা ওয়াটার জেটের মাধ্যমে পানি থেকে ৩০ ফুট উপরে লাফিয়ে উঠে আবার পানিতে ঝাঁপিয়ে পড়ছেন। শূন্যে থেকেই তিনি দক্ষ ক্রীড়াবিদের মতো নানা অঙ্গভঙ্গিও করছেন। ইতোমধ্যে জাপাতার অত্যাধুনিক ফ্লাইবোর্ডের বাজারজাতকরণ শুরু হয়েছে। এটার দাম চার হাজার দুইশ পাউন্ড। তবে শৌখিন ফ্লাইবোর্ডারদের কাছে দাম বড় বিষয় নয়। তারা এখন ডলফিন-সাঁতারে মগ্ন। বিবিসি।

No comments:

Post a Comment