Sunday, December 4, 2011
গুহার নেট
বিশ্বের সবচেয়ে বড় গুহা নেটওয়ার্কের নাম হ্যাংসন ডুং। ভিয়েতনামের হিন নামমো নামক অঞ্চলে এই গুহা নেটওয়ার্কের অবস্থান। আজ থেকে প্রায় ১৮ বছর আগে গুহাটি আবিষ্কৃত হয়। ব্রিটিশ গুহা গবেষণা সংগঠনের প্রধান হাওয়ার্ড লিমবিট ১০ এপ্রিল ২০০৯ সালে বিশ্বের বৃহত্তম এই গুহা নেটওয়ার্কের আয়তন, প্রশস্ততা পরিমাপ করতে সক্ষম হন। হ্যাংসন ডুংয়ের প্রশস্ততা ২০০ মিটারের বেশি, ১৫০ মিটারের বেশি এর উচ্চতা ও দীর্ঘ ৬.৫ কিলোমিটার। গুহাটি আবিষ্কারের মালয়েশিয়ার ডির গুহা ছিল বিশ্বের সবচেয়ে বড় গুহা। ভিয়েতনামের জাতীয় উদ্যান ফুং না কিং ব্যাংয়ের পাশেই হ্যাংসন ডুংয়ের অবস্থান। অতি রহস্যময় গুহাটি প্রায় ১৫০টি গুহার সমন্বয়ে গঠিত। মজার ব্যাপার হলো গবেষক দল গুহাটির আয়তন পরিমাপ করতে পারলেও এর শেষ খুঁজে বের করতে পারেনি। ২০০৯ সালে হাওয়ার্ড, রিমটি ফুং না কি ব্যাং ন্যাশনাল পার্ক থেকে এই গুহা আবিষ্কারের কাজ শুরু করেন। লিমবিট ও তার গবেষণা দল গুহা আবিষ্কারের সময় সম্মুখীন হয় নানা বিপদ-আপদের। তারা গুহার মধ্যে পান বিষধর সাপ, বড় মাকড়সা, অদ্ভুত সব প্রাণী ও অজানা-অচেনা, বৃক্ষরাজি। তারা গুহার মধ্যে দেখতে পান ছোট ছোট পানির ফোয়ারা। গুহার মধ্যে রয়েছে অনেক সুড়ঙ্গ পথ। যেসব পথ দিয়ে অতি সহজেই ভিয়েতনামের এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যাতায়াত করা যায়। গুহার মধ্যে পানির ফোয়ারা ছাড়াও রয়েছে একাধিক জঙ্গল। দূর থেকে দেখতে হ্যাংসন ডুংকে দোতলা বাসের মতো মনে হয়। যে কারণে হ্যাংসন ডুং অতি আকর্ষণীয় গুহা হিসেবে বিবেচিত।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment