Friday, December 9, 2011
আর হবে না টায়ার পাংচার
সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুত্তির লাগামহীনভাবে এগিয়ে চলা যেন কমছেই না। ক্রমেই আসছে তাক লাগানো নতুন সব পণ্য। বিশ্বের বৃহত্তম টায়ার এবং রাবার কোম্পানি ব্রিজস্টোন সম্প্রতি নতুন টায়ার উদ্ভাবন করেছে, যাতে কোনো বাতাস থাকবে না। ফলে পাংচারের শঙ্কাও থাকবে না। শক্ত কাঠামোতে তৈরি এ টায়ারে বাতাসের কোনো ব্যবহার নেই, তাই ফ্ল্যাট টায়ারের যুগ সম্ভবত শেষ হয়ে যাবে বলে ব্রিজস্টোন কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে। নতুন প্রযুক্তির এ টায়ার বাজারে আনার আগে আরও পরীক্ষা করে দেখবে। নতুন এ টায়ার এমন উপাদান দিয়ে তৈরি যা সহজেই পুরোপুরি রিসাইকেল করা যাবে। বায়ুবিহীন টায়ারের প্রযুক্তি ২০০৬ সাল থেকেই আলোচনায় আছে। অপর বিখ্যাত টায়ার নির্মাতা মিচলিন এর আগে 'এয়ারলেস টুইল টায়ার' উদ্ভাবন করে ২০০৬ সালে ইন্টারম্যাট গোল্ড মেডেল জিতেছিল। * ইনফোটেক ডেস্ক
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment