অ্যাপ্লিকেশন ভুবনে জনপ্রিয়তায় সেরা গুগলের অ্যান্ড্রয়েড। প্রতিনিয়তই অ্যান্ড্রয়েডে যুক্ত হচ্ছে গেমস ও অ্যাপস। অ্যান্ড্রয়েড সমর্থন না থাকলেও সহজেই অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো ডেস্কটপ পিসিতে চালানো সম্ভব। এজন্য দারুণ কার্যকর
BlueStacks App Player সফটওয়্যার। এর সাহায্যে সমর্থনযোগ্যতা ছাড়াই যে কোনো পিসি কিংবা ল্যাপটপে অ্যান্ড্রয়েড উপভোগ করা সম্ভব। এজন্য প্রথমে
ঠিকানা থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটলের পর ওপেন করতে হবে। সাধারণত অ্যান্ড্রয়েড চালিত অ্যাপসগুলো apk ফরম্যাটে থাকে। তাই সহজে অ্যান্ড্রয়েড অ্যাপস পেতে চাইলে গুগলে.apk লেখে সার্চ দিতে হবে। কাঙ্ক্ষিত অ্যাপস ডাউনলোডের পর এর ওপর রাইট ক্লিক করে Open with>Choose default program>browse এ গিয়ে প ড্রাইভ অথবা যে ড্রাইভে সফটওয়্যারটি ইন্সটল করা হয়েছে সেখান থেকে BlueStacks App Player এ ক্লিক করতে হবে। ইন্সটল শেষে ডেস্কটপ বা স্টার্ট মেন্যু থেকে ব্লুস্টকস সফটওয়্যারটি চালু করতে হবে। প্রদর্শিত নতুন আইকনে ক্লিক করে অ্যাপসটি ডেস্কটপ পিসিতে উপভোগ করা যাবে।
No comments:
Post a Comment