Saturday, December 10, 2011

হ্যাকারদের কবলে সোনিয়ার প্রোফাইল পেজ

এবার হ্যাকারদের আক্রমণে ভারতের ক্ষমতাসীন দলের নেত্রী সোনিয়া গান্ধীর প্রোফাইল পেজ বিকৃত হয়েছে। ক্ষমতাসীন কংগ্রেস পার্টির ওয়েবসাইটে ঢুকে হ্যাকাররা গতকাল সোনিয়ার প্রোফাইল পেজ বিকৃত করে। একই সঙ্গে তারা প্রোফাইল পেজে সোনিয়া গান্ধীকে নিয়ে অশ্লীল বার্তাও লিখেছে। এমন দিনে হ্যাকাররা এ হামলা করল যেদিন সোনিয়া গান্ধীর ৬৫তম জন্মদিন। উল্লেখ্য, মাত্র দিন কয়েক আগেই ভারত সরকার ইন্টারনেট নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে। এপি।

No comments:

Post a Comment