Sunday, December 11, 2011
ঝাল আইসক্রিম! ICE-CREAM
আইসক্রিমের স্বাদ ঝাল এটা অসম্ভব; মানা যায় না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকজন আইসক্রিম বিক্রেতা অনেক দিন ধরেই ভাবছিলেন, মিষ্টি স্বাদের আইসক্রিমের বদলে ঝাল জাতীয় আইসক্রিম নিয়ে কিছু করতে। কিন্তু পারছিলেন না। সম্প্রতি সেই অসম্ভবকে সম্ভব করে ঝাল আইসক্রিম তৈরি করতে এবং সর্বোপরি জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার আইসক্রিম বিক্রেতা মি. উইলসন। তিনি জানান, দীর্ঘদিন ধরে মরিচপ্রিয় ক্রেতাদের কাছ থেকে আইসক্রিমে ঝাল কিছু পাওয়ার জন্য অনুরোধ আসার পর এরকম ভিন্ন স্বাদের আইসক্রিম তৈরিতে তিনি উৎসাহী হয়েছেন। উইলসন তখন থেকেই আইসক্রিমের মধ্যে মরিচসহ বিভিন্ন ঝাল উপাদানের সমন্বয় করে এক ধরনের ব্যতিক্রমী আইসক্রিম বানানোর চেষ্টা করে আসছিলেন। অবশেষে অনেক পরীক্ষা-নিরীক্ষার পর সফল হয়েছে তার প্রচেষ্টা। এই নতুন আবিষ্কৃত ঝাল আইসক্রিমের নাম দেওয়া হয়েছে 'কোল্ড সুইট'। এটি তৈরি হয়েছে তিন ধরনের মরিচ এবং দুই রকম ঝাল সস দিয়ে। কোল্ড সুইট নামের এই আইসক্রিম স্বাদে অনেক বেশি ঝাল। এই ঝাল আইসক্রিম খেয়ে একজন ক্রেতা স্বাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এভাবে_ আইসক্রিমটিতে রয়েছে বিচিত্র স্বাদ। কিন্তু মুখে দেওয়ার পর মনে হয় যেন জিভে আগুন লেগে গেছে। ঝালের ব্যাপারে ক্রেতাদের কাছ থেকে অভিযোগ আসতে পারে, এ কথা মনে রেখে উইলসন ক্রেতাদের কাছ থেকে আইসক্রিম বিক্রির সঙ্গে সঙ্গে নিশ্চয়তাপত্রে স্বাক্ষরও নিয়ে নিচ্ছেন। রকমারি ডেস্ক
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment