Sunday, December 11, 2011

রহস্যময় টেবল মাউন্টেন

এই পৃথিবীর নানা জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অনেক অজানা-অচেনা রহস্য ও সুন্দর সুন্দর স্থান, পাহার পর্বত, নদী-নালা, খাল বিল ইত্যাদি। দক্ষিণ আফ্রিকায় অবস্থিত টেবল মাউন্টেন তেমনি একটি রহস্যময় পর্বত। অতি চমৎমকার ও মনোরম দেখতে এই পর্বতটি কয়েকটি পর্বতের সমন্বয়ে গঠিত। টেবল মাউন্টেন নিয়ে বছরের পর বছর ধরে যে রহস্যময়তার বিবরণ চলে আসছে তা হলো-টেবল মাউন্টেন যে কয়েকটি পর্বত নিয়ে গঠিত তার প্রত্যেকটি থেকে আগুনের ফুলকির মতো বের হয়। তবে কোনো পর্যটক যদি অক্লান্ত পরিশ্রম করে টেবল মাউন্টেনে তা দেখতে যায় তাহলে কাছে গিয়ে সে আর তা দেখতে পায় না। টেবল মাউন্টেনের আগুনের ফুলকি মানুষের পায়ের আওয়াজ পেলেই বন্ধ হয়ে যায় বলে জনশ্রুতি রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে টেবল মাউন্টেনের উচ্চতা ১০৮৬ মিটার বা ৩৫৬৩ ফুট। টেবল মাউন্টেনের দুটি চূড়া রয়েছে একটি পূর্বের ডেভিল পার্ক ও আরেকটি দক্ষিণের লায়ন'স হেড। চূড়া দুটি প্রায় সময় মেঘে ঢাকা থাকে । পর্বতটি মেঘের কোল ঘেঁষে থাকে বিধায়, স্থানীয়রা মেঘ কে বলে -পাহাড়ের জামা। পর্বতটির গায়ে রয়েছে নানা প্রজাতির ফ্লোরা। পর্বতে আরোহনকারী অভিযাত্রীদের তথ্যানুসারে এই ফ্লোরার সংখ্যা প্রায় ১৪৭০ । টেবল মাউন্টেন মেঘদ্বারা আচ্ছাদিত থাকলেও মাঝেমধ্যে সূর্যের আলো ঠিকরে পড়ে পর্বতের গায়ে, যা পর্বতটির সৌন্দর্য বাড়িয়ে দেয় আরও বহুগুণে। এই পর্বতটিকেই দক্ষিণ আফ্রিকার প্রবেশদ্বার বলা হয়। সমপ্রতি সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা নিউ সেভেন ওয়ান্র্ডাস ফাউন্ডেশন টেবল মাউন্টেনটকে প্রাকৃতিক সপ্তাশ্চর্য হিসেবে ঘোষণা করেছে । রিয়াজুল ইসলাম

No comments:

Post a Comment