রোবট যে কত কিছু করতে পারে তা আর নতুন করে না হয় নাই বললাম। নানা সময়ে নানা রকম সব ভূমিকায় রোবটকে উপস্থিত হতে দেখেছি আমরা। সম্প্র্রতি গবেষকরা এমন একটি রোবট তৈরি করেছেন যেটি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারে। রোবট যথেষ্ট স্মার্ট এবং রোবটের মধ্যে আত্মসচেতনতার সময় এসেছে। মানুষের পাশাপাশি বেশকিছু প্রাণীও কিন্তু আয়নার সামনে নিজেকে চিনতে পারে। আয়নার সামনে নিজেকে চিনতে পারা বুদ্ধিমত্তার চিহ্ন। তবে রোবটের মধ্যে আয়নার সামনে নিজেকে চিনতে পারার মতো বুদ্ধিমত্তা যোগ করতে এখনও গবেষণা চালাচ্ছেন গবেষকরা। গবেষকদের তৈরি রোবটটির নাম 'কিউবো'।

No comments:
Post a Comment