Sunday, December 18, 2011

কাল থেকে মাল্টিপ্ল্যানে আইসিটি মেলা

আগামীকাল থেকে রাজধানীর এলিফেন্ট রোডের মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটিতে শুরু হচ্ছে তথ্যপ্রযুক্তিমেলা 'ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১১'। 'গো গ্রিন উইথ আইসিটি' স্লোগানে ৮ দিনব্যাপী মেলা উদ্বোধন করবেন বন ও পরিবেশমন্ত্রী হাসান মাহমুদ। গতকাল রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে মাল্টিপল্গ্যান সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ও মেলার আহ্বায়ক তৌফিক এহ্সোন এ কথা জানান। এ সময় সিটিসেলের করপোরেট ও গণযোগাযোগ প্রধান তসলিম আহমেদ এবং সমিতির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজক সূত্র জানায়, ৪৫০টি দোকান মেলায় বিশ্বসেরা ব্রান্ডের প্রযুক্তিপণ্য প্রদর্শন করবে। মেলা উপলক্ষে প্রতিটি প্রযুক্তি পণ্যে থাকছে বিশেষ ছাড় ও উপহার। তথ্যপ্রযুক্তি বিষয়ক বিভিন্ন সেমিনার, রক্তদান কর্মসূচি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যাশন শো ছাড়াও বিতর্ক, শিশুদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

No comments:

Post a Comment