Friday, December 9, 2011

Toyota car টয়োটার ভবিষ্যতের গাড়ি

সম্প্রতি জাপানি গাড়ি নির্মাতা টয়োটা এমন একটি গাড়ি তৈরি করছে যা আসলে স্মার্টফোন, গেম মেশিন এবং গাড়ির সমন্বয়। ২০১১ টোকিও মোটর শোতে 'টয়োটা ফান-৭' নামের এ গাড়ির নকশা দেখিয়েছেন কর্তৃপক্ষ। এমনকি এ গাড়ির রং রিয়েল টাইমেই পরিবর্তন করে নেওয়া যাবে। ১৩ ফুট লম্বা গাড়িটি ৩ সিটের। গাড়ির ইনটেরিয়র এবং এক্সটেরিয়র হিসেবে খালি স্লেট ব্যবহার করা হয়েছে। পরিবেশ এবং পছন্দানুসারে রিয়েল টাইমে রং পরিবর্তন করে নিতে পারবেন চালক। আর রং পরিবর্তন করতে ওয়্যারলেস প্রযুক্তিতে স্মার্টফোনের অ্যাপ্লিকেশন ব্যবহার হবে। আর গাড়ির রং পরিবর্তিত হবে হলোগ্রাফিক প্রযুক্তিতে।

No comments:

Post a Comment