Monday, December 19, 2011
বিশ্বের সবচেয়ে বড় পতঙ্গ
কীট-পতঙ্গ সম্পর্কে আমাদের কম-বেশি সবারই ধারণা আছে? ক্ষুদ্রাকৃতি এই জীবের গঠন, বংশবিস্তার, জীবন-ধারণ খুবই সাধারণ ধাঁচের। কিন্তু এখন যদি প্রশ্ন করা হয়, বিশ্বের সবচেয়ে বড় পতঙ্গ সম্পর্কে কোনো ধারণা আছে কারও? তবে বেশির ভাগই উত্তর আসবে জানি না? সম্প্রতি গবেষণায় ওজনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় আকারের পতঙ্গের সন্ধান পেয়েছেন গবেষকরা। আর সন্ধান পাওয়ার পর পতঙ্গ সম্পর্কে তাদের আগ্রহ আরও বেড়েছে। নিউজিল্যান্ডের লিটল ব্যারিয়ার আইল্যান্ডে খুঁজে পাওয়া এ পতঙ্গটির নাম ওয়েটা। তবে অজানা এই পতঙ্গ কিন্তু খোঁজের মাধ্যমে বের হয়েছে। আর যিনি এই ওয়েটার খোঁজ প্রথম পেয়েছেন তিনি হলেন মার্ক মফেট নামের একজন মার্কিন প্রকৃতিবিদ। মজার ব্যাপার হলো_ বিশালাকার এ পতঙ্গটি দেখতে একেবারে 'ঝিঁঝিঁ' পোকার মতো। আর বড়সড় বিশালাকার এই পতঙ্গটির ওজন ৭১ গ্রাম, যা ওজনের হিসাবে খোঁজ পাওয়া পতঙ্গের মধ্যে সবচেয়ে বেশি এবং বড় পতঙ্গ। গঠনের দিক থেকে পতঙ্গটির পাখার বিস্তার ৭ ইঞ্চি পর্যন্ত হয়। লিটল ব্যারিয়ার আইল্যান্ডে ওয়েটার ৭০টিরও বেশি প্রজাতি দেখতে পাওয়া গেছে। খোঁজ পাওয়া এ পতঙ্গটি স্ত্রী প্রজাতির। এ পতঙ্গটির প্রিয় খাবার গাজর। * নাজমুল হক ইমন
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment